, ,

মাদারীপুরে বসতঘরের মাটির নিচে শতাধিক সাপ

মাদারীপুরে বসতঘরের মাটির নিচে শতাধিক সাপ

dynamic-sidebar

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার মো. রেজাউল করিম নামে এক ব্যক্তির বসতঘর থেকে একটি পূর্ণবয়স্ক সাপসহ শতাধিক বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।রোববার (৮ জুলাই) দুপুরে সাপগুলো উদ্ধার করে এলাকাবাসী।

এলাকাবসীরা জানায়, কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির আশপাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়তো। স্থানীয় কয়েক যুবক সাপের চলাচল লক্ষ্য করে দেখে বসতঘরের দিকেই যাচ্ছে সাপগুলো। ধারণা করা হয়, ঘরের মেঝের নিচে সাপের বাসা রয়েছে।

এরপর রেজাউলের বাসার মেঝের একটি অংশ ভাঙা হলে সাপগুলো দেখতে পায় স্থানীয়রা। মেঝের মাটির নিচের একটা অংশজুড়ে ছিল সাপের বাসা। পরে সাপগুলোকে মেরে ফেলা হয়।

বাড়ির মালিক রেজাউল করিম বলেন, ‘আমার বাসায় ভেতরে এমন বিষধর সাপ বাসা বেধেছিল আমরা কেউ বুঝতে পারিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপগুলো বের করে মেরে ফেলা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net