, ,

শিরোনাম :
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

dynamic-sidebar

পটুয়াখালীর বাউফল পৌর শহরের বাজার রোড এলাকায় বৃহস্পতিবার (১৯ জুলাই) দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

খোঁজখবর নিয়ে জানা গেছে- রাত দেড়টার দিকে আল ফাহাদ ডিপার্টমেন্টাল স্টোর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আল ফাহাদ ডিপার্টমেন্টাল স্টোর, আল ফাহাদ গার্মেন্টস, আল ফাহাদ বোর্ডিং, আল ফাহাদ হোটেল, ইসলামিয়া মেডিকেল হল, নাফিয়া হোমিও হল, কুমুদনী ফার্মেসি, নির্মল কসমেটিকস এবং শ্রী কৃষ্ণ স্টোরে ছড়িয়ে পরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, থানা পুলিশ ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে। জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় এমপি আসম ফিরোজ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউফ হক জুয়েল, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net