শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৪

শিরোনাম :
পিরোজপুরে আদালত থেকে ফিল্মি স্টাইলে পালালো হত্যা মামলার আসামি

পিরোজপুরে আদালত থেকে ফিল্মি স্টাইলে পালালো হত্যা মামলার আসামি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পিরোজপুরের আদালত থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কারাগার থেকে আদালতে নেয়ার পর পালিয়ে যায় আসামি।

পালিয়ে যাওয়া আসামি আমান উল্লাহ খান (১৮) পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলি গ্রামের ইউনুস খানের ছেলে। এর আগে হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, ২৬ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কাউখালী উপজেলার নাঙ্গুলি গ্রামের আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাহাফুজুর রহমান নিহত হন।

ঘটনার পরের দিন নিহতের ভাই আল আমীন বাদী হয়ে কাউখালী থানায় ১০ জনের নাম উল্লেখ এবং চারজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। ২ সেপ্টেম্বর আমান উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আমান উল্লাহ।

আদালতের এপিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, মামলার নিয়মিত হাজিরার তারিখে আমান উল্লাহকে কারাগার থেকে পিরোজপুর আদালতে আনে পুলিশ। আদালতের দোতলায় ওঠার সময় হাত হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায় আমান উল্লাহ। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net