, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মোঃ ইকবাল খান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ খায়রুল আলম শেখ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মুহাম্মাদ মোশারফ হোসেন, জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান।

অনুষ্ঠানে প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম বিষয়ে প্রতিবেদন উপস্থাপনা করেন কমিশনের পরিচালক মোঃ খালেদ আবু নাছের।মতবিনিময় সভায় প্রতিযোগিতা কমিশনের নানাবিধ কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ২০১৬ সালের অক্টোবর থেকে কমিশনের প্রারম্ভিক কার্যক্রম শুরু করে। কমিশনের উদ্দেশ্য হচ্ছে, ষড়যন্ত্রমূলক যোগসাজশ, মনোপলি, অলিগোপলি অবস্থা, জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ নিয়ন্ত্রণ বা নির্মূলকরণ এবং উচ্চতর জ্ঞানভিত্তিক গবেষণাধর্মী এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর কমিশন গড়ে তোলা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net