, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে বাল্যবিবাহ দেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

বরিশালে বাল্যবিবাহ দেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর ২ নং ওয়ার্ডস্থ কাউনিয়া ১ম গলির হাওলাদার বাড়িতে আলমগীর হাওলাদার নামে এ ব্যাক্তিকে বাল্যবিবাহ দেয়ার অপরাধে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা করা হয়েছে। বরিশাল সদর উপজেলার এসি (ল্যান্ড) এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ। আলমগীর হাওলাদারের কণ্যা মারিয় এবার এসএসসি পরিক্ষা দিয়েছে। জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ১৬ বছর (২৮/০২/২০০২) ।

আজ (১৫ মার্চ) শুক্রবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিক্তিতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়।

জানা গেছে, ইতমধ্যে তার পরিবার তাকে বিবাহ দিচ্ছে এমন তথ্য পেয়ে তাৎক্ষণিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম ওই বিয়ে বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি ঘটনা স্থানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভাবে বাল্যবিবাহের কার্যক্রম বন্ধ করে দেয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অপ্রাপ্ত বয়স্ক কণ্যার বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ও বাল্যবিবাহ নিরোধ আইনের ধারা অনুযায়ী কণ্যার পিতা আলমগীর হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা কার্যক্রমে সহযোগিতা করেন কাউনিয়া থানার পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেলিমসহ পুলিশ সদস্যরা।

এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ২ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মর্তুজা আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net