রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৫

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝালকাঠিতে স্কুল শিক্ষকের বাল্য বিয়ে

dynamic-sidebar

এবার খোদ এক শিক্ষকই বাল্যবিয়ের মতো আইনবিরুদ্ধ কাজ করেছেন। ঘটনাটি ঘটেছে নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায়। ১৫ বছর ৩ মাস বয়সী এক কলেজ ছাত্রীকে বিয়ে করেছেন ওই শিক্ষক। নলছিটি ফেরিঘাট এলাকায় কনের নিজ বাড়িতে গত ৭ মার্চ (বৃহস্পতিবার) রাতে সরকারি নলছিটি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শান্তা দে’র সঙ্গে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম শিয়ালগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৌরভ দাস শুভ্রর বিয়ে সম্পন্ন
হয়।

বিয়ের পরদিন হিন্দু ধর্মের রীতি অনুযায়ী কনের বাড়িতে বর-কনের অবস্থান করার কথা থাকলেও বাল্যবিয়ের বিষয়টি জানাজানি হওয়ায় ৮ মার্চ (শুক্রবার) সকালে তারা নলছিটি ছেড়ে চলে যায়।

কনে শান্তা দে নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকার শেখর চন্দ্র দে’র কন্যা। বয়স গোপন করে বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার খবর চাউর হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীরা জানান, মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তড়িঘড়ি করে আয়োজন করেন শেখর চন্দ্র দে। বিয়ে অনুষ্ঠানে এলাকার শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। এ বাল্যবিয়ের নেপথ্যে ভুমিকা রাখেন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাস বলে এলাকাবাসীর অভিযোগ।

সরকারি নলছিটি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম কবির জানান, শান্তা দে একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তার রোল নং- ২৩৮। এসএসসি সার্টিফিকেট ও ভর্তির সময় কলেজে জমা দেয়া তথ্যানুযায়ী, শান্তার জন্ম তারিখ ২০০৩ সালের ৮ ডিসেম্বর।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ওই বিয়ে বন্ধ করতে পুলিশ পাঠানো হয়েছিল। এরপরেও যদি বিয়ে সম্পন্ন হয়ে থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বাল্য বিয়ে করা বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম শিয়ালগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৌরভ দাস শুভ্রর কোন বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net