, ,

শিরোনাম :

নলছিটিতে খেলার মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটিতে হারুনুর রশীদ হাওলাদার (৬৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে শহরের মালিপুর এলাকার একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। হারুনুর রশীদ মালিপুর এলাকার মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হয় হারুনুর রশীদ। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করেও পায়নি। সকালে বাড়ি থেকে আধাকিলোমিটার দূরে একটি মাঠে মধ্যে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। হারুনুর রশীদের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করেছেন।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, এটি আতœহত্যা, নাকি হত্যাকান্ড তা ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে জানাযাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net