রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৪

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
নলছিটিতে ওজোপাডিকো’র ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

নলছিটিতে ওজোপাডিকো’র ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে।

২১ মার্চ দুপুরে বরিশাল বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ মাসুদুর রহমান এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ওজোপাডিকোর নলছিটি বিদ্যুৎ সরবারহের আওতায় থাকা হাইস্কুল সড়ক, বাসস্ট্যান্ড, টিঅ্যান্ডটি রোড, বাইপাস রোড, মালিপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিল বকেয়া থাকায় ৭টি সংযোগ বন্ধ করে গ্রাহকদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এসময় গ্রাহকদের অবৈধ ৩টি মিটার জব্দ করা হয়।

নলছিটি বিদ্যুৎ সরবারহের আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন জানান, নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে এ বিশেষ অভিযান অব্যহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net