, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে সাদপন্থিদের ইজতেমা বর্জনের ঘোষণা

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ সাদ পন্থিদের ইজতেমা বর্জনের জন্য বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার উদ্যোগে শনিবার রাতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর বাজার রোডের জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন চিশতি মাদারসায় সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার জরুরী সভা শেষে সাদ পন্থিদের বরিশালের ইজতেমা বর্জনের ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার পক্ষে হাফেজ মাওলানা গোলাম মোস্তফা গণমাধ্যম কর্মীদের কাছে আজ রবিবার প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৮, ২৯ ও ৩০ মার্চ নগরীর সিঅ্যান্ডবি সড়কে থানা কাউন্সিলের পেছনের মাঠে তাবলিগ জামাতের সাদ পন্থীদের তিনটি শর্তে তিন দিনের ইজতেমা করার অনুমতি দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শর্তগুলো হলো-মাওলানা সাদের মতবাদ প্রচার কিংবা উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এইচএসসি পরীক্ষা আসন্ন হওয়ায় মাইকের শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে এবং আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে শৃঙ্খলা রক্ষা করতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net