রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৪

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার
ঝালকাঠিতে ঘরের আড়ায় রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ঘরের আড়ায় রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: ঝালকাঠির রাজাপুরে আবদুর রাজ্জাক হাওলাদার (২০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার নিহতের নিজবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আবদুর রাজ্জাক উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মো. মোফাজ্জেল হাওলাদারের ছেলে।

পুলিশও নিহতের মা কহিনুর বেগম জানান, ফজরের নামাজ শেষে তাদের বাড়ির পেছনে নির্মাণাধীন নতুন দোতলা টিনশড ভবনের আড়ার সঙ্গে ছেলে রাজ্জাককে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে ডাক-চিৎকার দেন। এ সময় স্থানীয়রা ছুটে এসে তার ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়।

পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net