রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২১

শিরোনাম :
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আশ্রাফুল ইসলাম জুপিটারের যোগদান

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আশ্রাফুল ইসলাম জুপিটারের যোগদান

dynamic-sidebar

বরিশাল অফিসঃ


ঝালকাঠী নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আশ্রাফুল ইসলাম জুপিটার।

১৩ ফেব্রুয়ারী সোমবার তাকে বরণ করে নেয় ঝালকাঠি জেলা প্রশাসক জনাব মো: মিজানুল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পৌছালে তাকে বরণ করে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানায় নলছিটির সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার, থানার অফিসার ইন চার্জ এইচএম সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষকগণ।
আশ্রাফুল ইসলাম জুপিটার এর আগে বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচীব হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

বার্তা সম্পাদনায়ঃ মজিবর রহমান নাহিদ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net