, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ইউপি সদস্য দখল করে নিলো অন্যের বসতঘর

ঝালকাঠিতে ইউপি সদস্য দখল করে নিলো অন্যের বসতঘর

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দ ধ্ববল গ্রামের পৈত্রিক সম্পত্তি ভোগ দখলে স্থানীয় প্রভাবশালীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের এস্কেন্দার আলী বিষয়টি সমাধানের জন্য ঝালকাঠি পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জেএল ৮২ নং তারপাশা মৌজায় খতিয়ান নং-২৭৪/১০০/১৮০ দাগ নং-২৭১, বিএস ৩৫৮ নং খতিয়ানের ৩২৪ নং দাগে এস্কেন্দার আলী ব্যাপারী বসবাস করতো। গত ২৪ মে ইউপি সদস্য ফরিদ, নাসিম, সোনা মনু, সেলিম, আনজু, শেফালী একতাবদ্ধ হয়ে জনৈক প্রভাবশালী এক আইনজীবী’র প্রশ্রয়ে মারধর করে বসতঘর থেকে নামিয়ে দিয়ে ঘর ও জমি দখল করে নিয়ে যায়।

ইউপি সদস্য ফরিদ ওই আইনজীবীর ভাতিজা। পৈত্রিক সূত্রে পাওয়া জমি ভোগ দখলের পরে প্রায় দেড় মাস পূর্বে আমাদের বের করে দেয়ায় এখন মানবেতর জীবপনযাপন করছেন বলে পুলিশ সুপারের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net