, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
যৌন নিপীরন, শিশু ও নরী ধর্ষনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

যৌন নিপীরন, শিশু ও নরী ধর্ষনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি : সারা দেশে অব্যাহত যৌন নিপীরন, শিশু ও নরী ধর্ষনের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজ এতে অংশগ্রহণ করেন। উপজেলার কনসার্ট ইম্পেরিয়াল ক্লাব নামের একটি স্বেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে ওই সংগঠনের সভাপতি মো. হৃদয় খানের সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠিত মাববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, বঙ্গমাতা সরকারী মহিলা কলেজের প্রভাষক মো. শাখাওয়াত হোসেন, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিরেন্দ্র নাথ মজুমদার, সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শামিম হাসান, শেখ রাসেল ক্রীড়া চক্রের উপজেলা যুগ্ম সম্পাদক এস এম রোকনুজ্জমান, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের ছাত্র মো. নাইমুল হোসেন, স্কুল ছাত্রী চাদনী আক্তার, ফারহানা খানম প্রমুখ।

মানববন্ধনের মাধ্যমে সারা দেশে অব্যাহত শিশু ও নারী ধর্ষন ও যৌন নিপীরনের প্রতিবাদ ও এর উপযুক্ত বিচারের দাবী জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net