, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
ঝালকাঠিতে একাধিক মাদক মামলার আসামী রাব্বী সহ আটক ২

ঝালকাঠিতে একাধিক মাদক মামলার আসামী রাব্বী সহ আটক ২

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বী ও তার সহযোগী আটক। ১৭জুলাই বিকেলে উপজেলার উত্তর আউড়া গ্রামের রাস্তায় অবস্থান করে মাদক বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।

এ বিষয় কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর আউড়া এলাকায় মাদক বিক্রর সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত), সঙ্গীয় অফিসার সহ ফোর্সেদের নিয়ে উপজেলার উত্তর আউড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় উত্তর আউরা সাকিনস্থ সড়কে
অবস্থান করে ইয়াবা ক্রয়-বিক্রয় কালে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী গোলাম রাব্বী সৈকত আকন (২০) ও তার সহযোগী আজিম হোসেন (১৯) আটক করি। আটকের পর তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১০পিস ইয়াবা, নগদ ১৮ হাজার টাকা ও তাদের মাদক ব্যবসায় ব্যবহারিত মটর সাইকেল উদ্ধার করি।

আটককৃত গোলাম রাব্বী সৈকত আকন (২০) উত্তর আউড়া গ্রামের শাহ জালাল আকন ছেলে অপরদিকে সহযোগী আজিম হোসেন (১৯) একই গ্রামের হারুনের ছেলে বলে জানতে পারি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net