, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

নেশা দ্রব্য সেবনে বরিশাল বিএম কলেজ ছাত্রের মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিষাক্ত নেশা দ্রব্য সেবনে প্রদীপ সুতার দিপ্ত (২০) নামে এক কলেজছাত্র মারা গেছে। দিপ্ত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। সে নেছারাবাদ উপজেলার ইদেলকাঠী এলাকার পরিমল সুতারের ছেলে।

দিপ্তর বাবা পরিমল সুতার বলেন, শনিবার (২০ জুলাই) বিকেলের দিকে বরিশাল শহর থেকে গ্রামের বাড়ি ইদেলকাঠীতে যায় প্রদীপ। পরদিন রোববার সকালে ঘুম থেকে উঠে সে বমি করে। পরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২জুলাই) রাত সাড়ে ১০টায় প্রদীপ মারা যায়।

পরিবারের ধারণা, প্রদীপ বিষাক্ত কিংবা নেশা জাতীয় কিছু খেয়েছে বা তাকে খাওয়ানো হয়েছে, এ কারণেই তার মৃত্যু হয়েছে। প্রদীপের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net