বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৩

পিরোজপুরে ছাত্রলীগের পিটুনিতে হাসপাতালে শিক্ষার্থী

পিরোজপুরে ছাত্রলীগের পিটুনিতে হাসপাতালে শিক্ষার্থী

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে ইব্রাহিম খান (১৮) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে মারাত্মক জখম করেছে ছাত্রলীগ কর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় ইন্দুরকানী সরকারি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। ইব্রাহিমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনায় এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছিল। বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইব্রাহিমের সাথে তর্ক হয় কলেজ ছাত্রলীগ কর্মী কাওসার ও তার সহযোগীদের। কলেজে গেলে ইব্রাহিমকে দেখিয়ে দেয়ার হুমকি দেন কাওসার। বুধবার সকালে কলেজ গেটের সামনে ইব্রাহিমকে দেখে ছাত্রলীগ কর্মীরা একত্রিত হয়। তাদের মধ্যে কাওসার,আশিক, ইমাম, রাকিব, রাসেল ও জাহিদুল এলোপাথাড়ি মারপিট শুরু করে। হামলায় ইব্রাহিমের হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়।

আহত ইব্রাহিম খান ইন্দুরকানী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাকে যারা মারপিট করেছে তাদের অধিকাংশ একই কলেজের ছাত্র। আহত ইব্রাহিমকে স্থানীয়রা প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পিরোজপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আলীম নামে এক যুবককে গ্রেপ্তার করেছ। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net