, ,

শিরোনাম :
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
পিরোজপুরের স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত বখাটে তামিম আটক

পিরোজপুরের স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত বখাটে তামিম আটক

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় বখাটের উৎপাত সহ্য করতে না পেরে স্কুলছাত্রী রুকাইয়া রুপার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তামিম খানকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ভান্ডারিয়া পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান। তামিম খান (১৯) ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌর শহরের মঞ্জু খানের পুত্র।

ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, বখাটে তামিম খান স্কুল ছাত্রী রুপাকে বিভিন্ন ভাবে উত্তক্ত করতো । শুক্রবার তামিম স্কুল ছাত্রী রুপার বিকৃত ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়ার পরে রুপা বাড়িতে গিয়ে ঘুমের ওষুধ খায় এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রুপার পরিবারের লোকজন তামিমকে দায়ী করে এবং ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তামিমের বিচার দাবী করে শনিবার সকালে মানববন্ধন করে। এর পরিপ্রেক্ষিতেই তামিম খানকে পুলিশ আটক করে।

এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি এসএম মাকসুদুর রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net