বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬

শিরোনাম :
বরিশালে দিনভর সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক

বরিশালে দিনভর সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টি.আর-কাবিখা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ এই স্লোগান নিয়ে আজ ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায়, বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে, বরিশাল জেলা প্রশাসন এর সহযোগিতায়।

 

 

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, হতদরিদ্র গৃহহীন রাহিমা বেগমের হাতে দুর্যোগ সহনশীল বাসগৃহ হস্তান্তর করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

 

বরিশাল জেলায় ১৮০টি দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ করা হবে তার মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১৮টি বাসগৃহ নির্মাণ করা হবে। সেখানে জেলা প্রশাসক ডেঙ্গু, গুজব, মাদকের কুফল, কিশোর অপরাধ, সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভায় অংশগ্রহণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ, মাধবী রায়, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা (ডিআরআরও), মোঃ আবদুল লতিফ, চেয়ারম্যান নলুয়া ইউনিয়ন পরিষদ, আ. স. ম. ফিরোজ আলম খান,

 

পিআইও বাকেরগঞ্জ, মোঃ আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তাসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

পরে সেখানে বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০১৯ এর অংশহিসেবে নলুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়।

 

দেড় হাজার পিস তালবীজ বপন ও বৃক্ষরোপন কর্মসূচির শুভ সুচনা করেন জেলা প্রশাসক। একই সভাস্থলে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষার কৌশল নির্ধারণে সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেন তিনি।

 

সেখানে নলুয়া ইউনিয়ন চেয়ারম্যান আ. স. ম. ফিরোজ আলম খানের নিজস্ব অর্থায়নে দুঃস্থ-গরিব বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন।

 

এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ অসহায় নদীভাঙ্গনে কবলিত মানুষের মাঝে ত্রাণের খাবার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

 

বিকাল ৪ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে বকুল বেগমকে দুর্যোগ সহনশীল বসগৃহ হস্তান্তর করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, পরে সেখানে দেশ ও দশের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করা হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই বাসগৃহ পেয়ে বকুল বেগমের মুখে হাসি ফুটেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ, মাধবী রায়, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা (ডিআরআরও), মোঃ আবদুল লতিফ, চেয়ারম্যান চরামদ্দী ইউনিয়ন পরিষদ,

 

পিআইও বাকেরগঞ্জ, মোঃ আসাদুজ্জামানসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি,

 

এনজিও, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net