, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে দুই খাবার হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, বিক্রি ও বিক্রির জন্য প্রদর্শনের অপরাধে দুটি হোটেলকে ভ্রাম্যমান আদালতে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল। এসময় কোতয়ালী মডেল থানার এসআই বশির আহমেদের নেতৃত্বাধিন পুলিশের একটি দল সহযোগিতা করেন।

জানা গেছে, ‘বিকেল সোয়া ৪টা হতে ৫টা পর্যন্ত নগরীর সদর রোড সংলগ্ন আগরপুর রোড ও ফজলুল হক এভিনিউ সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় আগরপুর রোডের ‘হোটেল বিসমিল্লাহ’ মালিককে ১৫ হাজার এবং কাকলীর মোড় ফজলুল হক এভিনিউ সড়কের ‘মেহেন্দিগঞ্জ দদী ঘর’কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net