মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৬

শিরোনাম :

ঝালকাঠিতে ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের অভিযান

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ মা ইলিশ রাক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই ঝালকাঠির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করছে জেলা প্রশাসন।

বুধবার রাতে ঝালকাঠির সুগন্ধ ও বিষখালী নদীতে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে এক হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর থেকে রাত ৩ টা পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানোর সময় পোনাবালিয়া এলাকায় নিষধাজ্ঞা অমান্য করে ইলিশ স্বীকার করছিল জেলেরা। অভিযানের খবর টের পেয়ে নৌকা ও জাল ফেলে মাছ নিয়ে পালিয়ে যায় কয়েকজন জেলে। এ সময় নদী থেকে ইলিশ ধরার জাল ও নৌকা জব্দ করা করেন জেলা প্রশাসক। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি।

অভিযানে সহকারী কমিশনার (ভ’মি) লুৎফুননেছা খানম, এনডিসি মো. বশির গাজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ও মাছুমা আক্তার অংশ নেন।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৯ অক্টোবর থেকে আগামি ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net