, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
ভোলায় ঐক্য পরিষদের সকল প্রকার কর্মসূচী স্থগিত

ভোলায় ঐক্য পরিষদের সকল প্রকার কর্মসূচী স্থগিত

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি : ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সকল প্রকার কর্মসূচী স্থগিত করা হয়েছে। গতকাল ২৪ আগস্ট রাত ৯টায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরে অপ্রিতীকর ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন মুসলিম ঐক্য পরিষদ নেতারা।

সর্বদলীয় মুসলিম ঐক্যপরিষদের সদস্য সচিব মাওলানা মোঃ মিজানুর রহমান আজ ২৫ আগস্ট সকালে সমাবেশ স্থগিতাদেশ দিয়ে বলেন, আমরা বোরহানউদ্দিনের লোমহর্ষক ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান করার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তারা আমাদের আবেদন নামঞ্জুর করায় শান্তি শৃখলা রক্ষার জন্য আজকের দোয়া মাহফেল স্থগিত করলাম। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।

এর আগে ২৫ তারিখ সকল প্রকার সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন। ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে অনুমতি চাওয়ার দরখাস্তটি না মন্জুর করে একটি লিখিত আদেশ জারি করেন।

এই ঘটনায় গতকার রাত থেকে ভোলায় চরম উত্তেজনা বিরাজ করলেও সভা স্থগিতের এ খবরে জনমনে সস্তি ফিরে আসে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net