মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৬

শিরোনাম :
বরিশালে বুলবুলের আঘাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বরিশালে বুলবুলের আঘাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় গাছ চাপায় নিহত আশালতা মজুমদারের (৬৫) পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আজ সন্ধ্যায় উজিরপুরে ছুটে গিয়ে নিহত আশালতা মজুমদারের বাড়িতে তার স্বজনদের হাতে এই সহায়তা তুলে দেন অজিয়র রহমান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট সুব্রত বিশ্বাস জানিয়েছেন, অন্তেষ্ট্রেক্রিয়া সম্পন্ন ও অন্যান্য খরচের জন্য তাৎক্ষণিক ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। মৃত আশালতা উজিরপুর পৌরসভার ০১ নং ওয়ার্ডের বাসিন্দা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net