, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে সামাজিক দূরত্ব না মানায় মোবাইল কোর্টে জরিমানা

বরিশালে সামাজিক দূরত্ব না মানায় মোবাইল কোর্টে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টি করতে বরিশালে অভিযান পরিচালনা করেছেন মোবাইল কোর্ট।

বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাম এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় আজ (০৬ এপ্রিল) সকালে আমতলার মোড়, সাগরদ্বীপ ব্রাঞ্চ রোড, কালিজিরা বাজার ও রুপাতলী বাস স্ট্যান্ড এ মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।

এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে হ্যান্ড মাইক ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টি করা হয় করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক পণ্য বিক্রয়ের বিভিন্ন পয়েন্ট এ করোনাভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা হর। আমতলার মোরে ফিরোজ স্টোরে ব্যাপক গণজমায়েত ছিল যারা সামাজিক দূরত্ব নিয়ম না মেনে খোশগল্প করতেছিল।তাই ফিরোজ স্টোর কে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী ৩০০০ টাকা জরিমানা করা হয় এবং সাগরদী ব্রাঞ্চ রোডে অনুরূপ অপরাধের জন্য আইয়ুব আলী স্টোর কে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউসন অফিসার হিসাবে স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর জাকির হোসেন সহযোগিতা করেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় এএসপি জনাব মুকুর চাকমা সহ র‍্যাব- ৮ এর টিম সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net