, ,

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে ঝালকাঠি শহরের ব্রাক মোড় এলাকায় ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা বরিশাল নগরের আমতলার মোড় এলাকার মো. হাফিজের ছেলে।

পুলিশ জানায়, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বন্ধু সাইদুলকে নিয়ে বরিশাল থেকে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় করতে রওনা হন। তারা ঝালকাঠির ব্রাকমোড় এলাকার পৌঁছালে স্টিল ব্রিজের এ্যাঙ্গেলের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন সোহেল রানা।

তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরোহী বন্ধু ছাইদুল সামান্য আহত হন। গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net