, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
ঝালকাঠিতে আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এলাকাছাড়া তরুণী

ঝালকাঠিতে আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এলাকাছাড়া তরুণী

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে এলাকা ছাড়া হয়েছেন এক তরুণী। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে স্বাভাবিকভাবে জীবন যাপন করার আকুতি জানান ওই তরুণী।

গত ২৫ আগস্ট বরিশাল বিভাগীয় নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ওই তরুণী। এরপর থেকে প্রধান আসামি মনির ও তার সহযোগীরা তাকে এসিড ছুড়ে ঝলসে দেয়াসহ অপহরণ করে লাশ গুম এবং বাড়ি ঘরে আগুন দেয়ার হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ওই তরুণী।

এমনকি মামলার সাক্ষীদেরও হত্যাসহ নানা হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তার। চেয়ারম্যান মনিরের স্ত্রীর স্বীকৃতি পেতে ওই তরুণী প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর সহায়তা কামনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, চাকরি চাইতে গেলে ওই তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভনে বহুবার শারীরিক সম্পর্ক করে মনির। এরপর বিয়ের প্রলোভনও দেখানো হয়। গত তিন বছর এভাবে চলার পর ২৫ আগস্ট মামলা করেন তিনি। এরপর থেকেই হুমকি দেয়ার অভিযোগ করেছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net