, ,

শিরোনাম :
দৈনিক হিরন্ময় পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে এইচ আর হীরা’র যোগদান

দৈনিক হিরন্ময় পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে এইচ আর হীরা’র যোগদান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল থেকে বহুল প্রকাশিত দৈনিক হিরন্ময় পত্রিকায় যোগদান করেছেন সাংবাদিক এইচ আর হীরা। গত রবিবার তিনি জনপ্রিয় এই পত্রিকাটিতে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন।এর আগেও এইচ আর হীরা দৈনিক হিরন্ময় পত্রিকায় যুগ্ন বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

 

বর্তমানে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কাজ করছেন।এছাড়াও তিনি বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল দৈনিক খবর বরিশালের স্বত্বাধিকারী ও বিডি ক্রাইম২৪ ডট কম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন।

 

তরুণ এই সংবাদকর্মী ২০১৪ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকায় লেখালেখির মাধ্যেমে সাংবাদিকতা শুরু করেন।পরবর্তীতে তিনি ভোরের অংগীকার,দখিনের মুখ,আজকের তালাশসহ একাধিক আঞ্চলিক দৈনিকেও কর্মরত ছিলেন। বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি ও দৈনিক হিরন্ময় পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন তাকে অত্র পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net