, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
ইতেকাফের উদ্দেশ্য ও শর্তাবলি

ইতেকাফের উদ্দেশ্য ও শর্তাবলি

dynamic-sidebar

ধর্ম ডেস্ক :ইতেকাফ হলো মসজিদে বা নির্ধারিত স্থানে অবস্থান করা৷ রমজানের ২০ তারিখ ইফতারের আগে মসজিদে পৌঁছা মাসনুন ইতেকাফের জন্য জরুরি৷

ইতেকাফকারীদের জন্য ইতেকাফের উদ্দেশ্য ও শর্তাবলি জানা আবশ্যক৷ আর তা হলো-

ইতেকাফের উদ্দেশ্য
দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্রতার সঙ্গে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া, বিনয় ও নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা এবং বিশেষ করে লাইলাতুল কদরে ইবাদত-বন্দেগি করার সুযোগ লাভ করাই ইতেকাফের উদ্দেশ্য৷

ইতেকাফের শর্ত
ইতেকাফে রয়েছে কিছু শর্ত৷ আর তা হলো-
– ইতেকাফের নিয়ত করা৷ নিয়ত ব্যতীত ইতেকাফ সহিহ নয়৷
– ইতেকাফ মসজিদে করা৷ পুরুষরা মসজিদে আর নারীরা ঘরের নামাজের স্থান অথবা নির্ধারিত স্থানে ইতেককফ করবে৷ জামা মসজিদ না থাকলে পাঞ্জেগানা মসজিদে ইতেকাফ করা৷
– রোজা রাখা৷ ওয়াজিব ও সুন্নত ইতেকাফের জন্য রোজা রাখা শর্ত৷
– মুসলমান হওয়া৷
– জ্ঞান সম্পন্ন হওয়া৷
– নারীদের হায়েজ (মাসিক) ও নিফাসসহ (সন্তান ভূমিষ্টের পর ৪০ দিন) বড় নাপাকি থেকে পবিত্র হওয়া৷

উল্লেখ্য যে, ইতেকাফের জন্য বালেগ হওয়া শর্ত নয়৷ বরং বুঝবান ছেলে-মেয়েরা ইতেকাফ করতে পারবে৷

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারী-পুরুষকে তার নৈকট্য অর্জনে ইতেকাফ করার তাওফিক দান করুন৷ আমিন৷

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net