, ,

শিরোনাম :
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আগৈলঝাড়ায় তিন শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

আগৈলঝাড়ায় তিন শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

dynamic-sidebar

সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন জেলায় চলছে দলবদলের পালা। সেই ধারাবাহিকতা বজায় রেখে বরিশালের আগৈলঝাড়া ইউনিয়নে তিন শতাধিক বিএনপি নেতাকর্মী দল বদলে যোগ দিলেন আওয়ামী লীগে।

গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের গৈলা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দল বদলের ঘটনাটি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

এদিন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহম্মদ গাজীর সভাপতিত্বে আয়োজিত মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় আবুল হাসানাত আবদুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে একশ নেতাকর্মীসহ আ.লীগে যোগদান করেন গৈলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র সরকার।

পরে গৈলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর সরদারের উদ্যোগে ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বিএনপি নেতা সবুজ বেপারীর নেতৃত্বে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আ.লীগে যোগদান করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ সদস্য গোলাম মোর্তুজা খান, উপজেলা আ.লীগ সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আশীষ দাসগুপ্ত, গৌরনদী উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, স্থানীয় আ.লীগ নেতা ফণিভুষণ কর্মকার, মুক্তিযোদ্ধা সন্তান আবদুল্লাহ লিটন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net