, ,

শিরোনাম :
বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির
পিরোজপুরে খালেদা-সাঈদীর মুক্তির জন্য ধানের শীষে ভোট চেয়ে যুবক আটক

পিরোজপুরে খালেদা-সাঈদীর মুক্তির জন্য ধানের শীষে ভোট চেয়ে যুবক আটক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পিরোজপুর-৩ আসনের (মঠবাড়িয়া) ধানের শীষ প্রতীকের মাইকে ‘খালেদা জিয়া ও দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি মিলবে ধানের শীষে ভোট দিলে’ এ স্লোগান দিয়ে মাইকে প্রচারকারী যুবককে আটক করেছে পুলিশ।

আটক ওই যুবকের নাম আবু হানিফ (৩৫)। তিনি পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত গফফার খলিফার ছেলে।

শহরের বহেরাতলা এলাকায় গত বৃহস্পতিবার রাতে বিএনপি প্রার্থী রুহুল আমীন দুলালের ধানের শীষ প্রতীকের প্রচারকালে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে বিএনপি প্রার্থী রুহুল আমীন দুলাল অভিযোগ করে বরিশালটাইমসকে বলেন- ধানের শীষ প্রতীকের প্রচারে বাধা দেয়া ও হয়রানি করার জন্যই আমার প্রচারম্যানকে আটক করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, আটক আবু হানিফকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের পাঠানো হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net