বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬

মঠবাড়িয়ায় দশম শ্রেণীর ছাত্রীর সন্তান প্রসব,তোলপার

মঠবাড়িয়ায় দশম শ্রেণীর ছাত্রীর সন্তান প্রসব,তোলপার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার:পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রী লম্পটের লালসার স্বীকার হয়েছেন।সোমবার (১১ মার্চ) সকালে ওই স্কুলছাত্রী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করে। এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর লম্পট মাসুদ পঞ্চাইত পলাতক বলে জানা গেছে।

ওই স্কুলছাত্রীর স্বজনরা জানান, স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো একই এলাকার মৃত মজিবর পঞ্চাইতের ছেলে মাসুদ পঞ্চাইত। একপর্যায়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন দেহভোগ করতে থাকে। যার ফলশ্রুতিতে নাবালিকা কন্যা হয়ে পড়ে সন্তানসম্ভবা।

সোমবার সকালে বাড়িতে বসে ওই স্কুলছাত্রীর প্রসববেদনা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করে ওই ছাত্রী।

মঠবাড়িয়া থানার ওসি এম. আর শওকত আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই স্কুলছাত্রীর পরিবারকে লিখিত অভিযোগ দেয়ার অনুরোধ জানিয়েছি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net