, ,

শিরোনাম :
পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পটুয়াখালী বাউফলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে ধর্ষককে উপজেলার কাছিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শিশুটি মঙ্গলবার তার বিদ্যালয়ের পাঠদান শেষ করে বাড়িতে আসে। পরে গোসল করার জন্য বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গেলে প্রতিবেশী মজিবুর হাওলাদারের পুত্র সুজন (২৫) তাকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।

ওই সময় শিশুটির চিৎকার শুনে মা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মা বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৩।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভিকটিম ও ভিকটিমের মা থানায় এসে জানালে অভিযোগ নিয়ে মামলা রুজু করি। স্থানীয়দের সহায়তাসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতার করি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net