, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম

পিরোজপুুরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

dynamic-sidebar

পিরোজপুর প্রতিবেদক :: পিরোজপুুরের ইন্দুরকানীতে খালে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে মোসাঃ সেতু আক্তার (১০) নামের এক পঞ্চম শ্রেনীর ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বালিপাড়া বাসা সংলগ্ন একটি খালে সেতু আক্তার একা একা সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী একটি স্ব’মিলের শ্রমীকরা তাকে সাতার কাটতে দেখেন।

কিছু সময় পড়ে মেয়েটিকে না দেখে তাদের সন্দেহ হলে দ্রুত তারা মেয়েটিকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সেতু আক্তার ২৯ নং পূর্ব চরবলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর মেধাবী ছাত্রী ও বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর হাওলাদারের পালিত কন্যা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net