রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫২

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
পরীক্ষা রেখে পরিক্ষার্থীকে পান কিনতে পাঠালেন কক্ষ পরিদর্শক

পরীক্ষা রেখে পরিক্ষার্থীকে পান কিনতে পাঠালেন কক্ষ পরিদর্শক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ পানের নেশায় পেয়ে বসেছে শিক্ষককে। কি আর করা। পরীক্ষা চলাকালীন এক পরিক্ষার্থীকে পান আনতে পাঠালেন দোকানে। বাধ সেধেছে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পুলিশ। বিষয়টি কেন্দ্র সচিবকে জানানো হলে ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কক্ষ পরিদর্শক মাওলানা মো. মহিউদ্দিন উপজেলার আব্দুল আজিজ দাখিল মাদরাসার আরবি বিষয়ের শিক্ষক।

জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার পর ওই কেন্দ্রের ৭ নম্বর কক্ষে দায়িত্ব পালনকালে মাওলানা মো. মহিউদ্দিন এক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উত্তর বলে দেয়ার আশ্বাসে ১০ টাকা হাতে দিয়ে কেন্দ্রের বাহিরের পানের দোকান থেকে পানের খিলি কিনতে পাঠান। ওই পরীক্ষার্থী কেন্দ্রের গেট পার হতে গেলে কর্তব্যরত পুলিশ তাকে আটকে দেয়। পুলিশ সদস্যরা পরীক্ষা চলাকালে বাহিরে যাওয়ার কারণ জানতে চাইলে এক শিক্ষক তাকে পানের খিলি কিনে আনার জন্য পাঠিয়েছেন বলে সে জানায়। এরপর ওই পুলিশ সদস্যরা বিষয়টি কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন্দকে জানালে তিনি সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শককে অফিস কক্ষে ডেকে পাঠান। পরে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার অভিযুক্ত শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিনকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

অভিযুক্ত মাওলানা মো. মহিউদ্দিন বলেন, ‘আমি ভুল করে তাকে পানের খিলি আনতে পাঠিয়েছিলাম। এটা আমার উচিত হয়নি।কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন্দ জানান, পুলিশ সদস্যরা এ ঘটনা জানানোর পর ওই কক্ষ পরিদর্শককে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net